রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মা দিবস পালন

মঙ্গলবার, মে ১০, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন: পৃথিবীর সব মা বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সমাজ ও জাতির প্রতি মহান অবদান ও আত্মত্যাগের জন্য গভীর শ্রদ্ধা জানিয়ে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস রোববার (৮ মে) বিকালে মা দিবস উদযাপন করেছে।

এ উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলাম বলেন, ‘মায়েরা তাদের সব দুঃখ-বেদনা ভুলে পরিবারের পাশাপাশি একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’

তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সমাজ ও জাতির জন্য তার অসামান্য অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

মো. সহিদুল ইসলাম আরো বলেন, ‘স্বাধীনতা সংগ্রামসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা।’

মিনিস্টার (কনস্যুলেট) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমানের সহধর্মিণী রোকেয়া আক্তার কাকলীও আলোচনায় অংশ নেন।

পরে বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন