রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত ক্যালিফোর্নিয়ার চার্চ; মৃত এক, আহত চার

সোমবার, মে ১৬, ২০২২

প্রিন্ট করুন

লাগুনা উডস, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের কাছের একটি চার্চে গুলি বর্ষণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চারজন। স্থানীয় সময় রোববার  (১৫ মে) বিকালে এ ঘটনা ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্কের বাফেলো শহরের একটি সুপার মার্কেটে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দশ জন নিহত হওয়ার এক দিন পর এ ঘটনা ঘটল।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরের অরেঞ্জ কাউন্টির শেরিফের দপ্তর টুইট বার্তায় জানিয়েছে, রোববার (১৫ মে) বিকালে স্থানীয় জেনেভা প্রিসবেটেরিয়ান গির্জায় বন্দুকধারীর গুলিতে একজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবাই প্রাপ্তবয়স্ক।

অরেঞ্জ কাউন্টির আন্ডারশেরিফ জেফ হ্যালক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই গির্জার লোকজন বন্দুকধারীকে আটক করে তার পা বেঁধে ফেলে। তার কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।

এ ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। তবে তদন্তকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

জেফ হ্যালক বলেন, ‘বন্দুকধারী এশিয় বলে মনে করা হচ্ছে। তার বয়স ষাটের মত ও সে পুরুষ।

কী ঘটেছে ক্যালিফোর্নিয়ার চার্চে? মার্কিন সংবাদ মাধ্যমের খবর রোববারের (১৫ মে) দুপুর হওয়ায় চার্চে সাধারণ দিনের চেয়ে ভিড় বেশি ছিল। প্রায় ৬০ জন মানুষ ক্যালিফোর্নিয়ার ওই চার্চে উপস্থিত ছিলেন। সে সময় এক ব্যক্তি ওখানে উপস্থিত হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে! গির্জায় থাকা লোকদের মধ্যে ছয় জনের শরীরে গুলি লাগে। এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। যদিও তাকেও হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছিল এবং গুলি লাগা বাকি পাঁচ ব্যক্তিও এ মুহূর্তে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছে।

এ দিকে শনিবার (১৪ মে) বিকালে নিউইয়র্কের বাফেলো শহরের টপস ফ্রেন্ডলি সুপার মার্কেটে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত দশজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিনজন। এ ঘটনায় ১৩ জন হতাহতের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। অন্য দুইজন শ্বেতাঙ্গ।

এর আগে গত মার্চে ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো শহরের একটি গির্জায় এক বাবা গুলি চালিয়ে নিজের অপ্রাপ্তবয়স্ক তিন সন্তানকে হত্যা করে পরে নিজেও আত্মহত্যা করেন। অন্য দিকে, এপ্রিলে অঙ্গরাজ্যটির একই শহরের সড়কে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত ও নয় জন আহত হয়েছেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন