চলমান ডেস্ক: ভয়াবহ টর্নেডো শুক্রবার (২০ মে) আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে। এতে বিপর্যস্ত হয়েছে পড়েছে অঙ্গরাজ্যটি। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেয়া হলেও মারা গেছেন একজন। আহত হয়েছেন অন্তত ৪৪ জন।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। বেশ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ভয়াবহ টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে দেশটির প্যাডেরবোর্ন শহর। চার দিকে শুধু ধ্বংসের চিহ্ন।
শুক্রবার (২০ মে) দুপুরে মিশিগান অঙ্গরাজ্যের গেলর্ড শহরে টর্নেডোর আঘাতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও গাছপালা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। শহরটিতে কারফিউ ঘোষণার পাশাপাশি স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এ দিকে, আরো বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন