সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

বাংলাদেশের ভোটার তালিকায় নাম ভারতের তৃণমূল প্রার্থী আলোরানির!

রবিবার, মে ২২, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ভোটে পরাজয়ের পরে তৃণমূল প্রার্থী উচ্চ আদালতে গিয়েছিলেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা করতে। পাল্টা কোর্ট তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে ওই তৃণমূল প্রার্থীর ‘বেআইনি’ কাজের তালিকাও তুলে ধরল আদালত। খবর আনন্দবাজার পত্রিকার।

গত বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ আসন থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন আলোরানি সরকার। কিন্তু বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে তিনি হেরে যান। এর পর দল তাকে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি পদ দেয়। পরে সেই পদ থেকে তাকে সরিয়ে গোপাল শেঠকে ওই দায়িত্ব দেয়া হয়। ভোটে হেরে সেই সময় স্বপনের জয়কে চ্যালেঞ্জ করে আলোরানি উচ্চ আদালতের দ্বারস্থ হন।

শুক্রবার (২০ মে) উচ্চ আদালত ওই মামলাটি খারিজ করে দিয়েছে। তবে শুনানির সময় আদালতকে জানানো হয়, আলোরানি বাংলাদেশের ভোটার। ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশের নাগরিকত্ব রয়েছে তার। হাই কোর্টে বিষয়টি সামনে আনেন বিজেপি বিধায়ক স্বপনের আইনজীবী অরিন্দম পাল।

বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে মামলাটি ওঠার পর অরিন্দম জানান, বাংলাদেশের ভোটার তালিকায় নাম রয়েছে আলোরানির। এ বিষয়ে আদালতে তথ্য প্রমাণও দেন তিনি। মামলাকারী আলোরানি সেই তথ্যের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেননি।

এর পরেই বিচারপতি জানান, ভারতের সংবিধানে দ্বৈত নাগরিকত্বের কোন জায়গা নেই। ফলে মামলাকারী নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করতে পারেন না। তিনি দেশের নির্বাচনেও অংশ নিতে পারেন না। আদালত এ বিষয়ে নির্বাচন কমিশনকে আলোরানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন