শারজা, আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি গণ মাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সময় টেলিভিশনের প্রতিনিধি শিবলী আল সাদিক সভাপতি ও সমকালের প্রতিনিধি কামরুল হাসান জনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ মে ) শারজার একটি হোটেলে সাধারণ সভার মাধ্যমে সংগঠনের পুরোনো কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন করা হয়।
১১ জনের কার্যকরী কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি এনটিভির প্রতিনিধি মানুনুর রশীদ, সহ সভাপতি বাংলাভিশনের প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক দিনকালের প্রতিনিধি মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক বাংলা এক্সপ্রেসের প্রতিনিধি আবদুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক কক্সবাজার আলোর প্রতিনিধি মুহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক সিপ্লাস প্রতিনিধি ইসতিয়াক আসিফ, দপ্তর সম্পাদক ঢাকা পোস্টের প্রতিনিধি মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য যমুনা টেলিভিশনের প্রতিনিধি রফিক উল্ল্যাহ ও নিউজ২৪ এর প্রতিনিধি আবদুল আলীম সাইফুল।
এর আগে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি সিরাজুল হক। সভা পরিচালনা করেন সদ্য বিদয়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম।
পরে নির্বাচিত নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রবাসীদের মুখপাত্র হয়ে আগামীতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। তারা প্রবাসীদের সুখ-দুঃখের পাশে থেকে কাজ করার জন্য বিগত দিনের মত প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন