মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

ব্যালন ডি’অর দেয়া হবে ১৭ অক্টোবর

বুধবার, মে ২৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক : ফরাসি ফুটবল ম্যাগাজিনের আয়োজনে পৃথিবীর সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’র দেয়া হবে আগামী ১৭ অক্টোবর।

ঐতিব্যহাবী এ ট্রফি বর্ষপঞ্জীতে আগস্ট-জুলাই একটি নিয়মিত মৌসুমের উপর ভিত্তি করে দেয়া হয়।

ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আগামী ১২ আগস্ট মনোনীতদের নাম প্রকাশ করা হবে। মূল অনুষ্ঠান প্যারিসের থিয়েটার ডু চ্যালেটে অনুষ্ঠিত হবে।’

২০২১ সালে পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি ও চেলসির জর্জিনহোকে পিছনে ফেলে রেকর্ড সপ্তম বারের মত ব্যালন ডি’অর জয় করেছিলেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা উপহার দেয়া লিওনেল মেসি।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন