রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

শপথ নিল সিলেট সদর থানা এসোসিয়েশন আমেরিকার নতুন কমিটি

বুধবার, মে ২৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: শপথ নিয়েছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের নব নির্বাচিত কার্যকরী কমিটি (২০২২-২০২৪)।

শুক্রবার (২০ মে) নিউইয়র্কের কুইন্সের একটি রেস্টুরেন্টে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান ট্রাস্টি আব্দুর জব্বার খান মুরাদ।

উপদেষ্টা এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন ট্রাস্টি কল্লোল আহমদ, উপদেষ্টা এমসি কামাল, সাবেক সভাপতি শাহাবুদ্দীন আহমেদ, মামুন আহমেদ, ইয়ামিন চৌধুরী, মো. হোসেইন রিজওয়ান, জয়ন্ত কুমার, শরিফুল খালিসদার, মামুন মাহমুদ, অপু সিং, সাহার আহমেদ, আবু হানিফ, শাখাওয়াত চৌধুরী আবেদ।

অনুষ্ঠানের প্রথম অংশে এমসি কামাল নব নির্বাচিত কমিটির সভাপতি আব্দুল মালেক খান লায়েক, সহ সভাপতি মুকুল হক, সাধারণ সম্পাদক আরসি টিটো ও কোষাধ্যাক্ষ আব্দুল হাফিজ আবদারকে শপথনামা পাঠ করান।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে উপস্থিত অতিথিরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। এ ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী সভায় উপস্থিত হয়ে করতালির মাধ্যমে নতুন কমিটিকে স্বাগত জানান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন