ওয়াশিংটন: উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এ ধরনের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পরিবর্তে পিয়ংইয়ংকে সংলাপের পথ বেছে নেয়ার আহবান জানিয়েছে। খবর এএফপির।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র উত্তর কোরিয়ার সরকারি নাম ব্যবহার করে ওয়াশিংটন সময় মঙ্গলবার (২৪ মে) রাতে বলেন, ‘যুক্তরাষ্ট্র ডিপিআরকে’র বার বার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার নিন্দা জানায়।’
তিনি বলেন, ‘আমরা আরো উস্কানি দেয়া থেকে বিরত থাকতে এবং টেকসই ও বাস্তবসম্মত সংলাপে অংশ নিতে ডিপিআরকের প্রতি আহবান জানাই।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন