শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

নির্বাচনী জটিলতা নিরসনে ত্রিপক্ষীয় সভা করল বাংলাদেশ সোসাইটি

শুক্রবার, মে ২৭, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক:নির্বাচনী জটিলতা নিরসনের লক্ষ্যে ত্রিপক্ষীয় সভায় করেছে আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক। সংগঠনের কার্যকরী কমিটি, ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের এ সভা বুধবার (২৫ মে) বিকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ।

সভায় বাংলাদেশ সোসাইটির গত ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত হওয়া, বিভিন্ন বিষয় নিয়ে সোসাইটির বিরুদ্ধে মামলার উদ্ভূত পরিস্থিতি, পরবর্তী করণীয় ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়‌। সভায় সোসাইটির স্থগিত নির্বাচন আগামী ২৬ জুলাই পুন তফসিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে কোন কারণে যদি ওই দিন নির্বাচন করা না যায়, তবে পরবর্তী ২ আগস্ট নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছে ট্রাস্টি বোর্ড ও কার্যকরী পরিষদ।

নির্বাচন কমিশন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ট্রাস্টি বোর্ড ও কার্যকরী পরিষদের সহযোগিতা কামনা করে। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ উপস্থিত সবাই সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ড ছাড়াও আগে গঠিত পাঁচ সদস্যের কমিটিও সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও নির্বাচন কমিশনের চেয়ারম্যান জামাল উদ্দিন জনি, ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, দেলোয়ার হোসেন, আব্দুল হাসিম হাসনু, ওয়াসি চৌধুরী, শরাফ সরকার ও মোস্তফা কামাল পাশা বাবুল, নির্বাচন কমিশনের সদস্য আব্দুল হাকিম মিয়া, আনোয়ার হোসেন, কাওসারুজ্জমান ও রুহুল আমীন সরকার, কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক এমকে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মঈনুল উদ্দিন মাহবুব, সাদী মিন্টু ও আবুল কাশেম চৌধুরী।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন