মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

মার্কিন ফুলব্রাইট বৃত্তির আবেদনের সময় বাড়ল

শনিবার, মে ২৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ফুলব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ পেতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। ওয়াশিংটন ডিসি সময় আগামী ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ বৃত্তির জন্য আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর আগে এ বৃত্তির জন্য আবেদনের শেষ সময় ছিল আগামী আগামী ১ জুন পর্যন্ত। ঢাকার মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তি ও ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানিয়েছে।

এর আগে বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৩-২৪ সেশনে অনুদান দেয়ার ঘোষণা দেয় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ বছরের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে পূর্ণ অর্থায়নে অধ্যয়নের জন্য অনুদান দেয়ার আবেদন নিচ্ছে।

এ শিক্ষা কার্যক্রমের আওতায় স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে তাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পান। এ কার্যক্রমে অংশ নেয়ার জন্য অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য; সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান; বুদ্ধিবৃত্তিক সংগঠন ও এনজিওতে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্য-পর্যায়ের কর্মকর্তারা।

ঢাকার আমেরিকান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিস, বিজনেস, ইকোনোমিকস, পাবলিক পলিসি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, আরবান প্ল্যানিং দ্য আর্টস, সাইকোলজি ও সিকিউরিটি স্টাডিজ বিষয়ে ডিগ্রি অর্জনে ফুলব্রাইট বৃত্তি দেয়া হবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন