শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রে তৃতীয় সপ্তাহে ‘রিকশা গার্ল’

রবিবার, মে ২৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর এবার এই গুণী নির্মাতা নির্মান করেছেন দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। গত ৫ মে  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সিনেমাটি শনিবার (২৮ মে) তৃতীয় সপ্তাহে পা রাখল।

জুন মাসের প্রথম সপ্তাহে রয়েছে ছবিটির বিশেষ কিছু প্রদর্শনী। আগামী ৪ ও ৫ জুন বিকালে পাঁচটায় টেম্পি অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ডেনভারে অনুষ্ঠিত হবে বিশেষ প্রদর্শনিগুলো। যুক্তরাস্ট্রের মোট ১৮ রাজ্যের ৫২টি শহরে প্রদর্শনী হচ্ছে বাংলাদেশের ইংরেজি ছবি ‘রিকশা গার্ল’। সিনেমাটির যুক্তরাষ্ট্রে পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। যৌথভাবে এ ছবির চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ। সিনেমার মূল চরিত্রে রয়েছেন নাইমা নামের এক কিশোরী, যে কিনা ঘটনাক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে নেয়। সিনেমায় নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এতে আরো অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এ্যালেন শুভ্র।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ সহ বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছে ও সিনেমাবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন