শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

টেক্সাসের স্কুলে নিহতদের পরিবারকে শান্তনা দিতে গেলেন বাইডেন

সোমবার, মে ৩০, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: টেক্সাস অঙ্গরাজ্যের একটি শহরের প্রাথমিক বিদ্যালয়ে গুলি বর্ষণে নিহত ১৯ শিশু ও দুই শিক্ষকের পরিবারগুলোকে শান্তনা দিতে রোববার (২৯ মে) উভালদে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এএফপির

এ সময় বাইডেন ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধ করার পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।

এর আগে শনিবার (২৮ সে) ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে বাইডেন বলেছেন, ‘আমরা ট্র্যাজেডি ঠেকাতে পারিনি। তবে আমরা আমেরিকাকে নিরাপদ করতে পারি। আমরা মানুষ ও আমাদের সন্তানদের জীবন রক্ষার জন্য যা করতে হবে, তা করতে পারি।’

প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি উভালদেতে স্কুলের বাইরে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও গুলি হামলায় ক্ষতিগ্রস্থদের আত্মীয়দের সাথে দেখা করবেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন