শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

চীনকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক বেড়েছে ভারতের

মঙ্গলবার, মে ৩১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্র চীনকে ছাড়িয়ে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশিদার হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এখন ১১৯ দশমিক ৪২ বিলিয়ন ডলার। এর আগে ২০২০-২১ সালে বাণিজ্য ছিল ৮০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলতি অর্থ বছরে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল ৭৬ দশমিক ১১ বিলিয়ন ডলার, যা এর আগের বছরের চেয়ে ৫১ দশমিক ৬২ বিলিয়ন ডলার বেশি। আর আমদানি ছিল ৪৩ দশমিক ৩১ বিলিয়ন ডলার; যা আগের বছর ছিল ২৯ বিলিয়ন ডলার। এ সময়ে চীনের সাথে ভারতের রপ্তানি ও আমদানি বাণিজ্য ছিল ১১৫ দশমিক ৪২ বিলিয়ন ডলার। ২০২০-২১ সালে এর পরিমাণ ছিল ৮৬ দশমিক চার বিলিয়ন ডলার।

তবে চীনের সাথেও রপ্তানি আগের বছরের চেয়ে ২১ দশমিক ২৫ বিলিয়ন ডলার বেড়েছে। ২০২০-২১ সালে ছিল ২১ দশমিক ১৮ বিলিয়ন ডলার। আর এ বছর চীনে ভারতের আমদানির পরিমাণ ৯৪ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যা আগের বছর ছিল ৬৫ দশমিক ২১ বিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আগামী কয়েক বছর ভারতের বাণিজ্য বাড়বে। কারণ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হয়েছে।

ভারত এখন দ্বিপক্ষীয় বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সাথে উদ্বৃত্ত অবস্থানে, আর চীনের সাথে ঘাটতির মুখে আছে। পরিসংখ্যান থেকে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সাথে যেখানে তিন হাজার ২৮০ কোটি ডলার উদ্বৃত্ত রয়েছে, সেখানে চীনের সাথে সাত হাজার ২৯১ কোটি ডলার ঘাটতি হয়েছে। এর আগের অর্থ বছর যুক্তরাষ্ট্রের সাথে দুই হাজার ২৬২ কোটি ডলার উদ্বৃত্ত ও চীনের সাথে প্রায় সাড়ে চার হাজার কোটি ডলারের ঘাটতি ছিল।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন