শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বছরের ব্যবধানে করোনার সংক্রমণ ছয় গুণ বেড়েছে যুক্তরাষ্ট্রে

মঙ্গলবার, মে ৩১, ২০২২

প্রিন্ট করুন

লস এ্যাঞ্জেলস: যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহতের ঘটনায় সপ্তাহান্তে মেমোরিয়াল ডে পালন ও গ্রীষ্মের অনানুষ্ঠানিক সূচনার মধ্যে দেশটিতে সাত দিনে করোনা ভাইরাসের সংক্রমণ গত বছরের একই সময়ের তুলনায় ছয় গুণের বেশী বৃদ্ধি পেয়েছে। খবর দ্য হিল পত্রিকার।

জনস হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টার শনিবার (২৮ মে) পর্যন্ত সাত দিনে যুক্তরাষ্ট্রে গড়ে এক লাখ ১৯ হাজার ৭২৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে। গত বছরের ২৮ মে এ সংক্রমণ সংখ্যা ছিল ১৭ হাজার ৮৮৭টি।

বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, সংক্রমণের সংখ্যা আরো অনেক বেশী। কারণ অনেকে বাড়িতেই করোনা পরীক্ষা করার পর তারা এখনো রিপোর্ট পানি নি।

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র করোনা মহামারির আরেকটি তরঙ্গের ঝুঁকির মধ্যে যেতে চায় না। তারা আমেরিকান জনগণকে এ বিষয়ে সতর্ক করেছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন