নিজস্ব প্রতিবেদক: পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দারা গ্যাসের উপর ট্যাক্স স্থগিত করা হয়েছে। এতে করে গ্যাসের বেসামাল দামের মধ্যে কিছুটা মূল্য হ্রাস পেয়েছে। যা জনগণের ভোগান্তি কিছুটা হলেও লাগব করছে বলে অভিমত রাজ্য সংশ্লিষ্টদের।
জানা গেছে,গত এপ্রিলে নিউইয়র্ক সিটির বাজেট ঘোষণাকালে ১ জুন থেকে গ্যাস ট্যাক্স স্থগিতের সিদ্ধান্ত জানায় প্রশাসন। এতে করে রাজ্যে পেট্রলের উপর গ্যালন প্রতি ১৬ সেন্ট কমে আসবে। যে সুবিধা চলতি বছরের বাকি সময়টাজুড়ে বহাল থাকবে।
বুধবার সরজমিন দেখা গেছে, নিউইয়র্কের বিভিন্ন পেট্রোল পাম্পে কমে এসেছে গ্যাসের দাম। যেখানে আগের দিন মঙ্গলবার প্রতি গ্যালন ৬.৮৩ ডলারে গ্যাস কিনছেন সে আজ ৪.৬৭ ডলারে গ্যাস কিনছেন। আর এতে জনসাধারণের ভেতর স্বস্তির চাপ পরিলক্ষিত হয়েছে।
নিউইয়র্ক সিটি গভর্নর ক্যথি হোকুল বলেছেন, করোনা মহামারি ও বিভিন্ন কারণে মানুষের আয় কমে গিয়েছিলো। এছাড়া গ্যাসের দাম অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় সরকার গ্যাস ট্যাক্স স্থগিত করেছে। আমি মনে করি এটি রাজ্যের জনগণের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন