রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

পানি নিরাপত্তা অগ্রাধিকার পেল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে

রবিবার, জুন ৫, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ‘গ্লোবাল ওয়াটার সিকিউরিটি’ নিয়ে হোয়াইট হাউসের অ্যাকশন প্ল্যান ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বুধবার (১ জুন) তার এ ঘোষণায় অ্যাকশন প্ল্যানে পানির ঘাটতি জাতীয় নিরাপত্তার মধ্যে সরাসরি যোগসূত্র স্থাপন এবং প্রথম বারের মত একটি মূল বৈদেশিক নীতির অগ্রাধিকার হিসেবে পানি সুরক্ষাকে উন্নীত করা হয়েছে।

কামালা হ্যারিস উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা তার পানির চাহিদা পূরণের জন্য সংগ্রাম করতে পারে; খাদ্যের ঘাটতি এবং অর্থনৈতিক ও জনস্বাস্থ্য সমস্যার ফলে নিরাপত্তাহীনতা ও গণ অভিবাসনের মত অবস্থা সৃষ্টি হতে পারে এবং পৃথিবীজুড়ে যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর গভীর প্রভাব ফেলবে।

একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ‘বাইডেন প্রশাসনের কর্ম পরিকল্পনা হল ‘বিশ্বব্যপী পানি সুরক্ষার জন্য একটি সরকারব্যাপি দৃষ্টিভঙ্গি।’

গ্লোবাল ওয়াটার সিকিউরিটি অ্যাকশন প্ল্যানে তিনটি স্তম্ভ রয়েছে- সারা পৃথিবীতে পানির প্রাপ্যতা নিশ্চিৎ করা, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি। পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার প্রচার ও বহুপাক্ষিক পদক্ষেপ নিশ্চিত করা; যা পানি নিরাপত্তাকে উৎসাহিত করে। এর মানে হল যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাগুলো তাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে গৃহীত উন্নয়ন কর্মসূচি ও অবকাঠামো উদ্যোগগুলোতে পানি সুরক্ষার বিষয়টিকে একীভূত করবে।

পর্যবেক্ষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন