রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় আরো সতর্ক থাকার নির্দেশ নৌপরিবহন প্রতিমন্ত্রীর

মঙ্গলবার, জুন ৭, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তায় সতর্কতার সাথে কাজ করতে নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের গেটওয়ে চট্টগ্রাম বন্দর। উন্নত বাংলাদেশ গড়ার অন‍্যতম কারিগর চট্টগ্রাম বন্দর। একে প্রশ্নবিদ্ধ করতে পারলে; এর কার্যক্রম স্লো করে দিতে পারলে উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এ জন‍্য ষড়যন্ত্র থেমে নেই। আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। সে জন‍্য আপনাদেরকে আরো সাহসিকতা ও সতর্কতার সাথে কাজ করতে হবে।’

সোমবার (৬ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সভা কক্ষে বন্দরের কর্মকর্তাদের সাথে সার্বিক বিষয়ে বৈঠকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘বন্দরে ছোট খাটো দুর্ঘটনা আপনারা মোকাবেলা করেছেন। সার্বিক নিরাপত্তার বিষয়ে আরো সতর্ক থাকবেন। এখানে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল উদ্বোধন ও বে-টার্মিনাল নির্মিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগির উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। সে সব কার্যক্রম যাতে বাধাগ্রস্থ না হয়, সে জন‍্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

বৈঠকে চবকের চেয়ারম‍্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, সদস‍্য (প্রশাসন) মো. জাফর আলম, পরিচালক (ট্রাফিক) মো. এনামুল করিম, পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্ণেল মো. আরিফুল ইসলাম ও বন্দর কর্মচারি পরিষদের সাধারণ সম্পাদক মো. নায়েবুল ইসলাম ফটিক বক্তব‍্য রাখেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন