শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

লাদাখে চীনের কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের জেনারেলের সতর্কবার্তা

বৃহস্পতিবার, জুন ৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: লাদাখের কাছে চীনের কর্মকাণ্ড ‘চোখ খুলে দেয়ার মত’ ও সেখানে চীনের নির্মাণ করা কিছু অবকাঠামো উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিকের শীর্ষ কর্মকর্তা জেনারেল চার্লস এ ফ্লিন। খবর এনডিটিভির।

তিনি হিমালয় সীমান্ত জুড়ে লাদাখ অঞ্চলে চীনের পরিকাঠামো নির্মাণকে ‘অস্থিতিশীল ও অস্থিরতার উদ্রেককারী আচরণ’ বলে অভিহিত করেছেন।

চার্লস এ ফ্লিন সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, এ কর্মকাণ্ড যে স্তরে রয়েছে, তা চোখ খুলে দেয়ার মত। আমার ধারণা, ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে যে কিছু অবকাঠামো তৈরি করা হচ্ছে, তা উদ্বেগজনক।’

জেনারেল ফ্লিন বলেন, ‘এ অঞ্চলে চীনের ‘ক্রমবর্ধমান ও কপট পথ এবং অস্থিতিশীল ও অস্থিরতার উদ্রেককারী আচরণ একেবারেই সহায়ক নয়।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি যে চীনারা (প্রদর্শন) করে এমন কিছু আচরণের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আমাদের এক সাথে কাজ করতে হবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন