চলমান ডেস্ক: করোনা মহামারির পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মাস্কিপক্স ভাইরাস। ইতিমধ্যে ইউরোপের বেশ কয়টি দেশে ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যে, মাঙ্কিপক্সের ৪৫ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে। আর এই ভাইরাসের ভয়াবহতা রোধে পরীক্ষা বাড়াচ্ছব যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এখন তাদের কাছে যে অল্প কিছু জনস্বাস্থ্য পরীক্ষাগার রয়েছে, তার বাইরে মাঙ্কিপক্সের পরীক্ষার সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছেন। সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞদের পরামর্শে এমন করা হচ্ছে। ঐ বিশেষজ্ঞরা বলছেন যে, এই ভাইরাস সনাক্ত করার পরীক্ষা, নিয়মিত স্বাস্থ্যসেবার আওতাভুক্ত করতে হবে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক, ড. রোশেল ওয়ালেন্সকি শুক্রবারে এক টেলিফোন সম্মেলনে জানান পরীক্ষার সক্ষমতা বাড়াতে তার সংস্থাটি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ), সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস) এবং কিছু বাণিজ্যিক পরীক্ষাগারের সাথে কাজ করছে।
বর্তমানে ৬৯টি জনস্বাস্থ্য পরীক্ষাগারের নেটওয়ার্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সের প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করা হয়। ঐ পরীক্ষাগারগুলো তাদের ফলাফল নিশ্চিত করতে সিডিসি-তে পাঠায়।
যুক্তরাষ্ট্র, মাঙ্কিপক্স সন্দেহে প্রায় ৩০০ জনকে পরীক্ষা করেছে। গত সপ্তাহে এই ভাইরাসের পরীক্ষা ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, ক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে পরীক্ষার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন