চলমান ডেস্ক: স্বাস্থ্য খাতে ভারত ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যকার একটি সমঝোতা স্মারকের অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ওই সমঝোতা স্মারকের অনুমোদন দেয়। খবর হিন্দুস্তান টাইমসের।
করোনা ভাইরাস এবং অন্যান্য সংক্রামক ও অবহেলিত রোগ, এইচআইভি, যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসার জন্য নতুন, উন্নত এবং উদ্ভাবনী বায়োমেডিকাল সরঞ্জাম ও প্রযুক্তির বিকাশে অবদান রাখার জন্য ভারতের জৈবপ্রযুক্তি বিভাগ ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ, ইউএসসের মধ্যে এ সমঝোতা স্মারক সই হবে।
একটি বিবৃতিতে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, সমঝোতা স্মারকটি পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার কাঠামোর মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আরো শক্তিশালী করবে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন