চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাপিটল হিলে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম অ্যানুয়াল ন্যাশনাল মুসলিম এডভোকেসি ডে ২০২২। সোমবার (১৩ জুন) এ আয়োজন শুরু হয়েছে। শেষ হবে মঙ্গলবার (১৪ জুন)। ইউএস কাউন্সিল অব মুসলিম অরগানাইজেশন্স এ কর্মসূচির আয়োজন করেছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম পলিটিক্যাল এনগেজমেন্ট বলে অভিহিত করা হয় এ আয়োজনকে। এবারের আয়োজনে কংগ্রেসম্যান ও কংগ্রেসওম্যানদের সাথে মত বিনিময় করবেন ৩০০ জনেরও বেশি মুসলিম ডেলিগেট। আলোচনায় উঠে আসবে যুক্তরাষ্ট্রে মুসলমানরদের সংকট ও সম্ভাবনা সংক্রান্ত বিভিন্ন বিষয়।
বড় এ আয়োজনের স্পন্সর হিসেবে রয়েছে ইউএমআর, বায়তুল মাল, হেল্পিং হ্যান্ড, ইসলামিক রিলিফ ইউএসএ, মার্সি উইদাউট লিমিট, ইকনা রিলিফ এবং দ্য মস্কো ফাউন্ডেশন।
নিউইয়র্কের প্রতিনিধি দলও সপ্তম অ্যানুয়াল ন্যাশনাল মুসলিম এডভোকেসি ডেতে যোগ দিচ্ছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন