শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

তিন দশকে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সুদের হার

বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ লক্ষ্যমাত্রার সুদের হার শতকরা পয়েন্টে তিন-চতুর্থাংশ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যা বিগত ৩০ বছরে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, এতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক গতি ধীর হবে ও বেকারত্বের সংখ্যা বাড়বে।

বুধবার (১৫ জুন) মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর ঘোষণা দেয়, যা ১৯৯৪ সালের পর সর্বোচ্চ। পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনো তেমন কোনো অগ্রগতি হয়নি।

এই পদক্ষেপের মাধ্যমে স্বল্পমেয়াদী ফেডারেল তহবিলের হারকে এক দশমিক পাঁচ শতাংশ থেকে এক দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নীতিনির্ধারকরা ধারণা করছেন যে, বছরের শেষ নাগাদ তাদের মূল হার তিন দশমিক ২৫ শতাংশ থেকে তিন দশমিক পাঁচ শতাংশের মধ্যে পৌঁছাবে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

কেন্দ্রীয় ব্যাংকের নীতি-নির্ধারণকারী ফেডারেল ওপেন মার্কেট কমিটি ওয়াশিংটনে দুই দিনের বৈঠক শেষে এক বিবৃতিতে জানায়, মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। মহামারির কারণে সরবরাহ ও চাহিদায় এখনো ঘাটতি রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমিটি শক্ত প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন