চলমান ডেস্ক: দেশের ৪১টি প্রেক্ষাগৃহে শুক্রবার (১৭ জুন) রিলিজ হল নিরব-মিথিলা জুটির প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’। নির্মাতা অনন্য মামুন পরিচালিত এ চলচ্চিত্র দিয়েই বড় পর্দায় অভিষেক হল মিথিলার।
মঙ্গলবার (১৪ জুন) ট্রেইলার প্রকাশের পর থেকেই বেশ আলোচনায় রয়েছে চলচ্চিত্রটি। নজর কেড়েছে গ্ল্যামার লুক থেকে বেরিয়ে আসা নিরবের নতুন চেহারা। এতে ডাকাত চরিত্রে অভিনয় করেছেন নিরব।
অপহরণ-উদ্ধার, জঙ্গলে আধিপত্য আর ত্রিমুখী প্রেমের গল্পে মোড়া অমানুষ। শুক্রবার (১৭ জুন) চলচ্চিত্রটির মুক্তির দিনেই দর্শকের সাথে দেখা করতে ঢাকায় বিভিন্ন প্রেক্ষাগৃহে হাজির হয়েছিল অমানুষ টিম। এ দিন বিকাল তিনটায় মধুমিতা, সাড়ে চারটায় লায়ন সিনেমাস, সন্ধ্যা ছয়টায় নিউ গুলশান, সাতটায় শ্যামলী ও সাড়ে সাতটায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছিল অমানুষ টিম।
মিথিলা-নিরব ছাড়াও অমানুষ চলচ্চিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, নওশাবা, রাশেদ মামুন অপু, ডন প্রমুখ।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন