শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

বন্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ৩০ জুন পর্যন্ত বন্ধ

মঙ্গলবার, জুন ২১, ২০২২

প্রিন্ট করুন

সিলেট: বন্যার কারণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা আগামী ৩০ জুন পযর্ন্ত স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, ভারী বৃষ্টিপাত আর উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সিকৃবির ক্যাম্পাস তলিয়ে গেছে। এ অবস্থায় ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরো জানান, শনিবার (১৮ জুন) সকালের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি দেখা দেয়। ক্যাম্পাসের আশপাশের সড়কেও একইভাবে পানি জমে থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। এ কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বলে রাখা ভাল বন্যার কারণে শুক্রবার (১৭ জুন)  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শনিবার (১৮ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন