চলমান নিউইয়র্ক ডেস্ক: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে ফেসবুক ভিত্তিক সংগঠন ‘৯৩ ইউএসএ’। রোববার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার তাজমহল পার্টি সেন্টারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও কেক কাটাসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনুষ্ঠানে।
বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুকে ঐক্যবদ্ধ হন ‘৯৩ ইউএসএ’ নামের এ প্লাটফর্মে। অনুষ্ঠানে ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা স্বপরিবারে যোগ দেন।
‘৯৩ ইউএসএ’ গ্রুপ ক্রিয়েটর ও এডমিন মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন সিয়া চৌধুরী। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের পর শুরু হয় বন্ধুদের স্মৃতিচারণ পর্ব। এতে একেক করে স্মৃতিচারণ করেন এডমিন মো. রিমন, কামরুজ্জামান নিন, মো. খলিলুর রহমান, এএসএম মাঈনুদ্দিন পিন্টু, মো. মেজবাউল হক অপু, জাহাঙ্গীর আলম, মো. হান্নাহ, আনোয়ার পারভেজ, এইচএম শরিফুল ইসলাম রানা, শ্যামা শ্যামা, কামরুল হাসান, জোবায়ের আহমেদ, রাফেজা রাফি, আমির আহমেদ, শারমিনা লিপা, রাজিব আহমেদ।
অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্সিয়াল লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় ‘খলিল বিরিয়ানী হাউজ’র কর্ণধার বন্ধু মো. খলিলুর রহমানকে সম্মাননা জানানো হয়।
সাংস্কৃতিক পর্বে উত্তর আমেরিকার মাটি ব্যান্ডের পরিচালনায় শুরুতেই দ্বৈত কন্ঠে গান পরিবেশন করেন মোহাম্মদ মহিউদ্দিন ও মডারেটর শ্যামা শ্যামা। সংগীত পরিবেশন করেন পরিজাত, রিশাদ, সনজনা। মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন প্রবাসের সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি-রাজিব জুটি। তারা একক ও দ্বৈত গান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ব্যাচের সদস্যদের সন্তানেরা কেক কেটে পিতাদের হ্যাপি ফাদার্স ডে’র শুভেচ্ছা জানায়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন