চলমান নিউইয়র্ক ডেস্ক: রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনায় ভারতকে যাতে নিষেধাজ্ঞা না দেয়া হয়, সে লক্ষ্যে আইনে সংশোধনী আনতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কণ্ঠভোটে একটি প্রস্তাব পাস হয়েছে। খবর এনডিটিভির।
একটি কঠোর আইনের আওতায় রাশিয়া থেকে বড় প্রতিরক্ষা সরঞ্জাম কেনে এমন দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরোপের কর্তৃত্ব দেয়া হয় আমেরিকার প্রশাসনকে।
২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার সাথে ৫০০ কোটি ডলারে একটি প্রতিরক্ষা চুক্তি করে ভারত। চুক্তির আওতায় নয়া দিল্লিকে পাঁচটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে রাশিয়া।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ বিষয়ে সতর্ক করে বলেছিল, ‘চুক্তি করলে নিষেধাজ্ঞা দেয়া হবে।’
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কংগ্রেসম্যান রো খান্না। প্রস্তাবে চীনের মত আগ্রাসী দেশগুলোকে মোকাবিলায় বাইডেন প্রশাসনের প্রতি ভারতের বিরুদ্ধে কাউন্টার আমেরিকা অ্যাডভার্সারিস থ্রু স্যাংকশনস অ্যাক্টের আওতায় দেয়া নিষেধাজ্ঞা না দেওয়ার আহবান জানানো হয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন