চলমান ডেস্ক: ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে মনে করে আসছেন ইউক্রেন কোন দেশ নয়। যত মূল্য দিতেই হোক তার ইউক্রেন জয়ের বাসনা কোন মতেই ছাড়ছে না। তিনি আসলেই ভেবেছিলেন এক সপ্তাহেরও কম সময়ে কিয়েভ দখল করতে পারবেন।’
সম্প্রতি কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন-এ বার্ষিক অ্যাসপেন নিরাপত্তা সম্মেলনে উপস্থিত দর্শক শ্রোতাদের এসব কথা বলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস। বার্নস যুক্তরাষ্ট্রের সর্বশেষ কর্মকর্তা যিনি ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে আক্রমণের আদেশ দেওয়ার আগে তার সাথে দেখা করেন।
উইলিয়াম বার্নস বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের কল্পগাথা আর অতিশয়োক্তিতে নিজেই ফেঁসে যাচ্ছেন বলে মনে হচ্ছে। পুতিন ইউক্রেন জয়ের বাসনা থেকে কিছুতেই পিছু হটতে পারছেন না। পুতিন বিশ্বাস করেন রাশিয়ার নেতা হিসেবে তার নিয়তি হল রাশিয়াকে একটি পরাশক্তি হিসেবে পুনর্বহাল করা।
ইউক্রেনে আগ্রাসনের প্রস্তুতি চালাচ্ছে রাশিয়া-যুক্তরাষ্ট্র এমন গোয়েন্দা তথ্য সংগ্রহের পর পরিণতির বিষয়ে রুশ কর্তৃপক্ষকে সতর্ক করতে গত নভেম্বরে মস্কো সফর করেন উইলিয়াম বার্নস। তবে সিআইএ পরিচালক বলেন তিনি ‘পৌঁছানোর চেয়ে বেশি সমস্যায় পড়ে ফিরেছিলেন’।
উইলিয়াম বার্নস বলেন, মারাত্মক ত্রুটিপূর্ণ অনুমান এবং বিশেষত ইউক্রেন ও তাদের প্রতিরোধ করার ইচ্ছা সম্পর্কে কিছু বাস্তব বিভ্রমের উপর ভিত্তি করে পরিকল্পনা সাজিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।
তিনি বলেন, পুতিন সত্যিই তার বর্ণনা বিশ্বাস করতেন। আমি তাকে কয়েক বছর ধরে ব্যক্তিগতভাবে বলতে শুনেছি যে ইউক্রেন কোনও বাস্তব দেশ নয়। ঠিক আছে, আসল দেশগুলো লড়াই করে। আর ইউক্রেনীয়রা সেটাই করেছে।
যুক্তরাষ্ট্রের হিসেবে ইউক্রেনে এখন পর্যন্ত রাশিয়ার ১৫ হাজার সেনা নিহত এবং ৪৫ হাজারের বেশি আহত হয়েছে বলে জানান বার্নস। তার ধারণা ইউক্রেনের ক্ষয়ক্ষতি এরচেয়ে কিছুটা কম।
আইআই /সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন