নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: কর্নেল তাহের হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুক্তরাষ্ট্র শাখা। আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে বুধবার (২৭ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুকিত আবদুল চৌধুরী, রাজনীতিবিদ লোকমান হেকিম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র জাসদের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম, শাহিনূর কোরেশি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মহিউদ্দিন সবুজ, শওকত ওসমান লস্কর হিরা, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির গিয়াস মজুমদার, রফিক আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল লিটন, সাবেক ছাত্রনেতা সৈয়দ মোশারফ হোসেন শাহান।
সভায় বক্তারা বলেন, ‘কর্নেল আবু তাহের বীর উত্তম মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরকে সফল নেতৃত্ব দেন। হত্যা-ক্যু-ষড়যন্ত্রেও পাকিস্তানপন্থার রাজনীতির অবসানে তার নেতৃত্বে ও জাসদের সমর্থনে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়। পাকিস্তানপন্থার প্রতিভূ জিয়া সে অভ্যুত্থান বানচাল করে দেন ও পরে গোপন বিচার প্রহসনের মাধ্যমে কর্নেল আবু তাহের ১৯৭৬ সালের ২১ জুলাই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন।’
বক্তারা কর্নেল তাহেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন