নিউইয়র্ক: ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) শীর্ষ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে করেছেন দাতব্য সংস্থা বাসমাহ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর হোসাইন। সম্প্রতি জেএমসির নিজস্ব কার্যালয়ে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
সাক্ষাত পর্বে জেএমসির সাধারণ সম্পাদক আফতাব মান্নানসহ অন্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ সময় জেএমসির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মীর হোসাইনকে জানান আফতাব মান্নান। এতে সন্তোষ প্রকাশ করে জেএমসির সফলতা কামনা করেন মীর হোসাইন।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাসমাহ যেব মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, সেগুলো সম্পর্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদককে জানান মীর হোসাইন।
এ সময় দাতব্য সংস্থাটির কর্মকাণ্ডের প্রশংসা করেন আফতাব মান্নান।
উল্লেখ্য, নিউইয়র্কের মুসলিম কমিউনিটির অন্যতম বড় দ্বীনি প্রতিষ্ঠান।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন