লস অ্যাঞ্জেলেস: লস অ্যাঞ্জেলেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় শালিমার মিলনায়তনে ক্যালিফোর্নিয়া যুবলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য গোলাম শাহরিয়ার রন্জু। বিশেষ অতিথি ছিলেন হাসান রেজা খান, মিয়া নাইম হাবিব, তৌফিক ছোলেমান খান তুহিন।
অনুষ্ঠানে গোলাম শাহরিয়ার রন্জু বলেন, ‘ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের রূপকার তরুণ রাজনীতিবিদ সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে অচিরেই বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বে মর্যাদার আসন লাভ করবে।’
অনুষ্ঠান শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সজীব ওয়াজেদ জয় একজন বাংলাদেশি আইসিটি পরামর্শক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি শেখ হাসিনার ছেলে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র। তিনি ১৯৭১ সালের ২৭ জুলাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্ম নেন। তার বাবা এমএ ওয়াজেদ মিয়া ছিলেন একজন খ্যাতনামা পরমাণুবিজ্ঞানী।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন