শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

মুজিব ইরম পেলেন ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলা পুরস্কার

মঙ্গলবার, আগস্ট ২, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২২ পুরস্কার পেয়েছেন মুজিব ইরম। ‘দেশি কবিতা’ গ্রন্থের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। মেলার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ জুলাই) পুরস্কার ঘোষণা করেন নূরন নবী ও ফেরদৌস সাজেদীন।

নিউইয়র্কে ২৮-৩১ জুলাই অনুষ্ঠিত হয়েছে চার দিনের এ বইমেলা। প্রথম দিনের দ্বিতীয় দিনও (২৯ জুলাই) অনেক লেখক ও পাঠক যোগ দিয়েছেন বইমেলায়। অনুষ্ঠানের শেষে শিল্পী রেজওয়ানা চৌধুরীর গান দর্শকদের বিমোহিত করে।

‘বই হোক বিশ্ব বাঙালির মিলন সেতু’ এ স্লোগান নিয়ে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা পারফরমিং আর্ট সেন্টারে (২৮ জুলাই)সন্ধ্যায় ফিতা কেটে ৩১তম বইমেলার উদ্বোধন করেন ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান কথাসাহিত্যক অমর মিত্র। বাংলাদেশ থেকে ১৩টি প্রকাশনা সংস্থাসহ মোট ২২টি বইয়ের স্টল এ বছর যোগ দেয় নিউইয়র্ক বাংলা বইমেলায়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন