চলমান ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে ঈগল পরিবহন নামের একটি নৈশকোচে যাত্রীবেশে ডাকাতি ও এক নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৭ আগস্ট) রাতে ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এ বিষয়ে সোমবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
গত মঙ্গলবার (২ আগস্ট) দিনগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল পরিবহনের একটি বাস ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পথে এ ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে মূলহোতা রাজা মিয়াকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ। পরদিন শুক্রবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর ও সোহাগপল্লী থেকে মো. আউয়াল (৩০) ও নুরনবী (২৬) নামের আরও দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার তিনজনই মাদকাসক্ত বলে দাবি পুলিশের। এরমধ্যে পুলিশের আবেদনের প্রেক্ষিতে রাজা মিয়াকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসকর্মীরা ওই বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন