মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় ৩ পথচারী আহত

শনিবার, আগস্ট ২০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: কুইন্সের জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় ৩ পথচারী আহত হয়েছেন। আহতদের এলমহার্স্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ।

শনিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪ টা নাগাদ নর্দান ব্লভিডির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, একটি লাল বিএমডব্লিউ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন পথচারীকে আঘাত করে। পরে একটি খুঁটির সাথে ধাক্কা লাগে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন