শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ব্রকলিনে বন্দুক হামলায় হতাহত ৫

রবিবার, আগস্ট ২৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ব্রুকলিনে বন্দুক হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ৪ চারজন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয় নি বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় সময় শনিবার (২৭ আগস্ট) মধ্যরাতে কনি আইল্যান্ডের বোর্ডওয়াকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে, মধ্যরাতের ঠিক আগে কনি আইল্যান্ডের বাড়ির কাছে বোর্ডওয়াক এবং পশ্চিম ২৯তম স্ট্রিটে গুলি চালানো হয়। এতে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় এনওয়াইইউ ল্যাঙ্গোন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশ আরও জানায়, এ ঘটনায় ৪৯ বছর বয়সী এক মহিলা পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ৩৪ বছর বয়সী আরও এক মহিলা ৪৬ বছর বয়সী এক পুরুষ এবং একজন অজ্ঞাত ব্যক্তি আহত হয়েছেন। তাদের সবাইকে এনওয়াইইউ ল্যাঙ্গোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা স্থিতিশীল রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। 

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, একের পর এক গুলির শব্দ শুনেছি। আমার মনে হয়েছিলো কোথাও অনুষ্ঠান হচ্ছে। পরে বুঝতে পারি এটি বন্দুক সহিংসতা। আমি খবই ভয় পেয়ে গিয়েছিলাম।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন