সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে যৌনকর্মী হিসেবে শত শত নারী পাচার,সন্দেহভাজনদের খুঁজছে এফবিআই

বুধবার, আগস্ট ৩১, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নিউইয়র্ক সিটি এলাকায় যৌনকর্মী হিসেবে শত শত নারী পাচারের তথ্য পেয়েছে। আর অভিযুক্তদের ধরতে তদন্ত চালাচ্ছে সংস্থাটি।

জানা গেছে, গত ১২ আগস্ট ওয়েস্টচেস্টার কাউন্টি এবং ব্রঙ্কসে যৌনকর্মী পাচারের অভিযোগ ইয়েসেনি গোমেজ নামে একজনকে গ্রেপ্তার করে এফবিআই। তাকে জিজ্ঞেসাবাদেই এসব তথ্য বেরিয়ে এসেছে।

কর্মকর্তারা জানান, গোমেজ ম্যানহাটনের একটি রেস্তোরাঁয় ওয়েট্রেসদের কাজ করার জন্য একটি অনলাইন বিজ্ঞাপন দিয়েছিলো। একজন মহিলা বিজ্ঞাপনটি দেখে আবেদন করলে গোমেজ তার সাক্ষাৎকার নেন। পরে তার চাকুরি হয়ে বলে বাধ্য করা হয় যৌন কাজে।

তদন্ত কর্মকর্তারা আরও বলছেন, তদন্তের সময় এরকম ১৬’শটি বিজ্ঞাপনদাতার খবর পেয়েছেন তারা। যারা বিভিন্ন অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে এসব প্রতারণা করে আসছিলো।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগ অনুসারে গোমেজ ক্যারোলিনা এবং ইয়েসেনি পেগুয়েরো নামে পরিচিত এবং সম্ভবত তার বিজ্ঞাপনে “চিকাস এক্সপ্রেস” ব্যবসার নাম ব্যবহার করতেন ।

এ ঘটনায় চক্রটিকে ধরতে গোমেজ সম্পর্কে তথ্য থাকলে ওয়েস্টচেস্টার কাউন্টি সেফ স্ট্রিটস টাস্ক ফোর্স, গ্রিনবার্গ পুলিশ ডিপার্টমেন্ট এবং ওয়েস্টচেস্টার কাউন্টি পুলিশ ডিপার্টমেন্টে জানাতে অনুরোধ করেছেন এফবিআই কর্মকর্তারা।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন