সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

ম্যানহাটনে পথচারীদের যৌন হেনস্তা, অভিযুক্ত আটক

রবিবার, সেপ্টেম্বর ৪, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: ড্যামিয়ান বেজা রেন্ডন। ২০ বছর বয়সী তরুণ। ম্যানহাটনের সড়কে পথচারীদের যৌন হেনস্তা যেন তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে এই যুবক।

শনিবার (৩ সেপ্টেম্বর) পৃথক তিন যৌন হেনস্তার ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রেন্ডন মেক্সিকো থেকে আসা একজন অভিবাসী। তিনি এক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। তার শেষ পরিচিত ঠিকানা পূর্ব হারলেমে।

জানা গেছে, রেন্ডন সড়কে হেঁটে হেঁটে নারীদের উত্যাক্ত করতেন। সুযোগ পেলে জোরপূর্বক শরীরে স্পর্শ করতেন। এছাড়া নারীদের পোষাক ছিঁড়ে ফেলার মতো ভয়াবহ কাজও করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, গত ২৮ জুন একজন ২২ বছর-বয়সী মহিলা যখন আপার ইস্ট সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন একজন সন্দেহভাজন তার পিছনে দৌঁড়ে এসে তার শার্টটি টেনে নামিয়ে দেয় এবং তার স্তনে স্পর্শ করে। এর এক মাসেরও বেশি সময় পরে সোহোতে ৩০ বছর বয়সী একজন মহিলা হাঁটছিলেন। এসময় অভিযুক্ত ব্যক্তি তার দেহে স্পর্শ করেন। এর পরে ২০ আগস্ট 33 বছর বয়সী একজন মহিলাকে পূর্ব হারলেমে হেনস্তা করা হয়। এসময় তার অন্তর্বাস খুলে পেলার ঘটনাও ঘটে।

তদন্তকারীরা বলছেন, এ ধরণের আরও অনেক ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগীরা হয়তো অভিযোগ দেন নি।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন