সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২

প্রিন্ট করুন


চলমান নিউইয়র্ক ডেস্ক : 
মাহমুদউল্লাহ নেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। তাকে ছাড়াই দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু বুধবার দুপুরে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের এই দল ঘোষণা করেন। তাদের নিয়েই বাংলাদেশ নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে।  

মাহমুদউল্লাহর বাদ পড়া প্রসঙ্গে মিনহাজুল আবেদীন বলেছেন, মাহমুদউল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সে আমাদের অনেক ভালো ভালো খেলা উপহার পেয়েছে। আমাদের বর্তমান যে টেকনিক্যাল কনসালট্যান্ট, তিনি এক বছরের যে পরিকল্পনা আমাদের দিয়েছেন, সেটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। সেই অনুযায়ী টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করে সকলের সম্মতিতে মাহমুদউল্লাহকে বাইরে রাখা হয়েছে।

আগামী ২৪ অক্টোবর বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এছাড়া সুপার টুয়েলভে বাংলাদেশের অন্য চার প্রতিপক্ষ হলো দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাছাইপর্বে পেরিয়ে আসা দল। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। যা শুরু হবে আগামী ৭ অক্টোবর। সেই ত্রিদেশীয় সিরিজেও বিশ্বকাপের জন্য ঘোষিত দল নিয়েই যাবে বাংলাদেশ।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বী, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই : শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকার

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন