নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিউইয়র্কে প্রবেশকারী অভিবাসীদের জন্য ব্রঙ্কসে তৈরি হচ্ছে অস্থায়ী আবাসন ক্যাম্প। যেখানে অভিবাসীদের আশ্রয়ের পাশাপাশি খাবার,ভ্যাকসিন ও আইনি সহায়তা দেওয়া হবে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের মেক্সিকো অঙ্গরাজ্য দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশ করছে অভিবাসীরা। আর সেখান থেকে অভিবাসীদের পাঠানো হয় নিউইয়র্কে।নিউইয়র্কে অনেক আগেই অভিবাসীদের জন্য উন্মুক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ৷ তবে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকায় বিপাকে পড়তে হচ্ছিলো অভিবাসীদের। আর তাদের সমস্যা লাগবে এই প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সরজমিনে দেখা গেছে, ব্রঙ্কসের অর্চার্ড বিচ পার্কিং লটে চলছে অভিবাসীদের জন্য গৃহ নির্মাণের কাজ। যেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ও নিরাপদ আবাসনের দিকে জোর দেয়া হচ্ছে।
এইদিকে অস্থায়ী আবসনের ফলে সমস্যা লাগব হবে— এমনটা বলছেন অভিবাসীরা। তারা বলছেন, জীবনমান উন্নয়নের জন্য নিজ দেশ ছেড়ে এই দেশে এসেছেন তারা। তবে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে লাগছে সময়।এতদিন আবাসন নিয়ে সমস্যা থাকলেও এবার অস্থায়ী ক্যাম্প সে সমস্যা সমাধান করবে এমনটাই প্রত্যাশা অভিবাসীদের।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস বলেন,অর্চার্ড বিচ পার্কিং লটে অস্থায়ী ‘তাঁবু’ আশ্রয়কেন্দ্রে এক হাজার পর্যন্ত অভিবাসী রাখার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, তাঁবুগুলি জলবায়ু-নিয়ন্ত্রিত হবে এবং একক ও প্রাপ্তবয়স্ক অভিবাসীদের খাদ্য, ভ্যাকসিন এবং আইনি সহায়তা প্রদান করা হবে।এছাড়া সংঘাত এড়াতে নিয়োজিত থাকবে লিগ্যাল এইড সোসাইটির একজন স্টাফ অ্যাটর্নি।
এইদিকে ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন কিছুটা নেতিবাচক মন্তব্য করেছেন এই প্রকল্প নিয়ে।
একটি বিবৃতিতে গিবসন বলেন, আমার দল এবং আমি এডামস প্রশাসনের সাথে কাজ করছি। অভিবাসীদের জন্য আবাসনের এই প্রকল্প প্রমংসনীয়। তবে অভিবাসীদের এটি উপযুক্ত স্থান নয়।তাদের আরও উন্নত স্থানে স্থানান্তর করা দরকার।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন