নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অপহৃত একটি পরিবারের ৪ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গত সোমবার মার্সেড শহর থেকে তাদের অপহরণ করা হয়।
বুধবার(৫ অক্টোবর) রাজ্যের একটি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতরা হলেন— শিশুকন্যা আরোহি ধেরি, তার মা জসলিন কৌর (২৭) বাবা জসদীপ সিং (৩৬) এবং চাচা আমনদীপ সিং (৩৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন মার্সেড কাউন্টি শেরিফ ভার্ন ওয়ার্ন। তিনি বলেন, উত্তর ক্যালিফোর্নিয়া কাউন্টিতে এক খামারকর্মী ৮ মাসের শিশুসহ পরিবারটির ৪ সদস্যের মরদেহ দেখতে পান। পরে তিনি কর্তৃপক্ষকে অবগত করলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
তিনি বলেন, এ ঘটনায় গত মঙ্গলবার সন্দেহভাজন যিশু ম্যানুয়েল সালগাদোকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করার আগে সে আত্মহত্যার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, এটি একটি নৃশংস ঘটনা। এই লোকটার স্থান নরকের নিম্নস্থানে হবে!
এর আগে গত সোমবার বেলা ১টার দিকে মার্সেড শহরে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে পরিবারের ওই চার সদস্যকে অপহরণ করা হয়।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন