রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট

সোমবার, অক্টোবর ২৪, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: খুব শিগগির ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ।

 রোববার (২৩ অক্টোবর) বিকেল চারটায় বেবিচক সদর দপ্তরে এক সৌজন্যে সাক্ষাৎ করেন তারা। বেবিচক চেয়ারম্যান রাষ্ট্রদূতকে একটি সময়াবদ্ধ পরিকল্পনার মাধ্যমে এফএএ ক্যাটাগরি-১ বাস্তবায়নের জন্য দূতাবাসের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিমান চলাচল, বিশেষ করে আলোচনা হয়েছে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে।

আলোচনাকালে রাষ্ট্রদূত নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া দুদেশের এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলাচনা হয়।

বাংলাদেশের এভিয়েশন সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে বলে তিনি জানান। খুব শিগগির ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হবে মর্মে আলোচনাকালে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন