শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

আর্তনাদ আহাজারিতে বিষন্ন গুজরাটের বাতাস

সোমবার, অক্টোবর ৩১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ছটপুজো উপলক্ষে প্রায় ৫০০ মানুষের জমায়েত হয়েছিল গুজরাটের মোরবি শহরে মাচ্চু নদীর উপর তৈরি সেতুর ওপর। ছোটাছুটি-আনন্দ উল্লাসে মেতে ছিলো সবাই। তবে সন্ধ্যা ৭টা নাগাদ হঠাৎই ভেঙে পড়ে সেতুটি। আর এতে চারদিকে শুরু হয় আর্তনাদ আহাজারি। কেউবা সাঁতরে নদী থেকে উঠার চেষ্টা করছেন, আবার কেউবা পানির সাথে জীবনের শেষ সময় পার করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৯১ জন।

জানা গেছে, সেতুটি তৈরি হয়েছিল ১৮৭৯ সালে। মেরামতের জন্য গত সাত মাস ধরে বন্ধ ছিল এটি। সংস্কারের পর গত ২৬ অক্টোবর সেতুটি জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়েছিল। আর তার ছ’দিনের মাথাতেই এত বড় বিপর্যয় ঘটল।

সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সেতুটি ভেঙে পড়ার সময় সেখানে প্রায় ৫০০ জন মানুষ ছিলেন। আবার কেউ দাবি করেছেন সেতু বিপর্যয়ের সময় সেতুর উপরে ১০০ জন ছিলেন। সেতুর উপরে থাকা সকলেই নদীতে পড়ে যান। তাদের অনেককেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

এইদিকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গুজরাট সরকার।

প্রসঙ্গত, চলতি বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন। রবিবার গুজরাতেই ছিলেন মোদী। তার মধ্যেই সে রাজ্যে সেতু বিপর্যয়ের ঘটনা ঘটল।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন