নিজস্ব প্রতিবেদক: তর্কাতর্কি থেকে সৃষ্ট দ্বন্দ্ব গোলাগুলিতে রূপ নিয়ে নিউইয়র্কের কুইন্সে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত বলে জানা গেছ।
রোববার (৩০ অক্টোবর) বিকেলে জ্যামাইকার ৯১তম এভিনিউ এবং সাটফিন ব্লুডের নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
এতে ২৯ বয়সী একজনের নিতম্বে গুলি লেগেছে। এছাড়া ২৪ বছর বয়সী এক যুবকের পেটে লবং ২১ বছর বয়সী এক তরুণীর পিঠে গুলি লেগেছে। তারা বর্তমানে জ্যামাইকা হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা গেছে, দুইজনের মধ্যে কোন বিষয় নিয়ে তর্কাতর্কির জের ধরে এমন ঘটনা ঘটেছে।বন্দুকধারী নীল বাবল জ্যাকেট, নীল অ্যাডিডাস সোয়েটপ্যান্ট এবং মুখোশ পরা ছিলো।
পুলিশ জানিয়েছেন, এখনো হামলার সঠিক কারণ জানা যায়নি। তবে তারা লং আইল্যান্ড গ্রোসারি ডেলির বাইরে বিবাদে জড়ায়। আর সেখান থেকেই হামলার সুত্রপাত হয়। যে মহিলাকে গুলি করা হয়েছে তিনি একজন পথচারী বলে ধারণা করা হচ্ছে।
এইদিকে জ্যামাইকার ব্যস্ত চৌরাস্তা থেকে এক মাইলেরও কম দূরে আরও একটি গুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ১৬ বছরের এক যুবকের পেটে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নর্থ শোর লং আইল্যান্ড ইহুদি শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন