চবি প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমান’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর ) দুপুর ২ টায় ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকা এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় মামুন উর রশিদ মামুন বলেন, আওয়ামী লীগ সরকারের সীমাহীন দূর্নীতি ও
লুটপাটের ঘটনায় জনগণ অতীষ্ট। সরকারের লুটপাটের কারণে রাষ্ট্রীয় কোষাগার
যখন প্রায় শূন্য তখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতেই নতুন নতুন
কৌশল করে সরকার। তারই অংশ হিসেবে আইন আদালতকে ব্যবহারের মাধ্যমে বিরুধী
মতের লোকদের নিপীড়ন করা হচ্ছে।
তিনি আরো বলেন, সরকারের ইঙ্গিতেই তারেক রহমান ও ডা: জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল জিয়া পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও নতুন করে
গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। অন্যথায় রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সহ সভাপতি শাহাদাত হোসেন, আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নকিব হোসাইন চৌধুরী, সাইফুল ইসলাম সায়েম,
মো:হিসাম উদ্দিন, মিসবাহ উদ্দিন নাসিম, মোহাম্মদ হাসান, আসাদুল হাবিব,
জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব অহিদুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদের সদস্য
সচিব আবু শাহাদাত মো: আদিল, কলা অনুষদের আহবায়ক ছালামত উল্লাহ সালাম,
আব্দুর রব হলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য আতিকুর রহমান, মো: ইউসুফ, মোঃ
সোয়াইব, মোঃ কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, হারুন রশিদ, মো:
মেহেদী হাসান, মোঃ মহসিন, রাশেদ উল্লাহ, মোঃ শাহজান, আরিফুর রহমান,
নোমান, হুমায়ন রহমান, আব্দুল কাদের, জিল্লুর রহমান, তৌহিদ, রিদয় হোসেন
ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম, শাহাদাত হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ
আল মামুন মোর্শেদ মীর্জা, রাকিবুল ইসলাম, রাজু, মোহাব্বত, রফিক, তৌহিদ,
আয়ুব, পারভেজ, ফয়সাল, সেলিম, দিদার, মোমিন, সনজয়, ওমর ফারুখসহ বিভিন্ন হল
ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন