নিজস্ব প্রতিবেদক: অবশেষে সকল জল্পনা কল্পনা শেষ করে নিউইয়র্কের গভর্নর পদে বিজয়ী হয়েছেন ক্যাথি হোকুল। এর মাধ্যমে ২০ বছর পরও নিউইয়র্কের গভর্নর পদে জয় পায়নি রিপাবলিকানরা। অন্যদিকে ইতিহাসে প্রথম কোন নারী হিসেবে নিউইয়র্কের গভর্নর হলেন ক্যাথি হোকুল।
মঙ্গলবার (৮ নভেম্বর) দিনভর চলে ভোটের লড়াই। পরে রাতে নির্বাচনের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এগিয়ে ছিলেন ক্যাথি হোকুল।
এবিসি নিউজের এক প্রতিবেদনে দেখা গেছে, ডেমোক্র্যাট হোকুল ২৮ লক্ষ ৬৩ হাজার ৮০৬ ভোট পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকান লী জালদীন ২৫ লক্ষ ৩২ হাজার ৮১২ ভোট পেয়েছেন।
নির্বাচনে বিজয়ী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্যাথি হোকুল। তিনি বলেছেন, শহরের মানুষ আমাকে পছন্দ করেছে, আমার উপর আস্থা রেখেছে। আমি চাই সেই আস্থার প্রতিদান দিতে।
তিনি বলেন, আমি আগেও বলেছি নির্বাচিত হলে শহরের বন্দুক প্রবাহ এবং গর্ভপাত অধিকারে সুরক্ষা নিশ্চত করা হবে। আমি সে মতোই কাজ করে যাবো।
যৌন কেলেঙ্কারির জেরে নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর পদত্যাগের পর ২৫ আগস্ট দায়িত্ব নিয়েছিলেন ক্যাথি হোকুল।
প্রসঙ্গত, হোকুল ফার্স্ট লেডি জিল বাইডেন থেকে নির্বাচনী প্রচারণার সময় সমর্থন পেয়েছিলেন ।প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও হোচুলের পক্ষে কাজ করেছেন। এছাড়া মেয়ে এরিক এডামসও হোকুলের পক্ষে ছিলেন।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন