শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

রাজা চার্লস ও ক্যামিলার দিকে ডিম ছুড়ে মারলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ রাজা চার্লস ও রাণী কনসর্ট ক্যামিলার দিকে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৩ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৯ নভেম্বর) যুক্তরাজ্যের ইয়র্ক শহরে রাজা চার্লসের সফরের সময় এ ঘটনা ঘটে। তবে তিন থেকে পাঁচটি ডিম ছুড়ে মারলেও একটি ডিমও তাদের গায়ে পড়েনি।

জানা যায়, ইয়র্ক শহরে চার্লস ও ক্যামিলার বেশ কয়েকটি অনুষ্ঠান ছিল। এরমধ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা সেখানে গিয়েছিলেন। রাজা চার্লস ও ক্যামিলাকে স্বাগত জানাতে শহরের রাজকীয় প্রবেশদ্বার মিকেলগেট বারে ভিড় জমে যায়। এসময় হঠাৎ একজন তাঁদের লক্ষ্য করে কয়েকটি ডিম ছোড়েন। সাথে সাথে চারজন পুলিশ সদস্য ওই ব্যক্তিকে আটক করেন। এ সময় ওই ব্যক্তি চিৎকার করে বলেন, ‘এই দেশ দাসদের রক্তে তৈরি। তিনি আমার রাজা নন।’

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন