নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাই–বোনসহ অন্তত ২০০ মার্কিনীর বিরুদ্ধে রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞার জবাবে এই পদক্ষেপ নিলো রুশ প্রশাসন।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
যেসব গুরুত্বপূর্ণ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা: যে ২০০ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সে তালিকায় আছেন বাইডেনের বোন ও রাজনৈতিক কৌশলবিদ ভ্যালেরি বাইডেন ওয়েনস, বাইডেনের ভাই জেমস ব্রায়ান বাইডেন ও ফ্রান্সিস ইউলিয়াম বাইডেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরের মতো ক্ষমতাধর ব্যক্তিবর্গ।
এ দিকে এই নিষেধাজ্ঞা রুশ-মার্কিন সম্পর্ককে আরও তলানিতে নিয়ে গেল বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। এ কারনে দুই দেশের মধ্যকার সম্পর্কের উত্তাপ আরও বাড়বে বলে তাদের ধারণা।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন