শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

সিনেটের নিয়ন্ত্রণ থাকছে ডেমোক্র্যাটদের হাতেই

রবিবার, নভেম্বর ১৩, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের হাতেই থাকছে। সর্বশেষ নেভাদা অঙ্গরাজ্যেও ডেমোক্র্যাটদের জয় হওয়ায় সিনেটের নিয়ন্ত্রণ ভার হারানোর শংকা থাকলো না দলটির।

নিয়মানুযায়ী কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে  ৫১টি আসনের দরকার হয়। মার্কিন গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, নেভাদায় ডেমোক্র্যাট নেতা ক্যাথেরিন কর্টেজ মাস্তো জয় পেয়েছেন। এতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের পাওয়া আসনসংখ্যা ৫০টিতে দাঁড়িয়েছে। আর রিপাবলিকানরা জয় পেয়েছে ৪৯টি আসনে।

এমন অবস্থায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট টাইব্রেকিং (দুই দল সমসংখ্যক আসন পেলে ভাইস প্রেসিডেন্ট ভোট দিয়ে একটিকে জয়যুক্ত করেন) ভোট দিতে পারবেন। 

এদিকে এখন শুধু জর্জিয়া অঙ্গরাজ্যের ফল অমীমাংসিত অবস্থায় রয়েছে। এই আসনে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় সেখানে ৬ ডিসেম্বর দ্বিতীয় দফা ভোট হবে। 

জর্জিয়ায় যদি রিপাবলিকানরাও জেতে তবে দুই দলের প্রাপ্ত আসনসংখ্যা হবে ৫০টি করে। তবুও ডেমোক্রেটিক দল নিয়ন্ত্রণভার ধরে রাখতে পারবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন