শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ফের প্রার্থী হচ্ছেন ট্রাম্প

বুধবার, নভেম্বর ১৬, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশা করছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ফ্লোরিডার পাম বিচে নিজের বিলাসবহুল রিসোর্টে তিনি তৃতীয়বারের মতো প্রার্থীতার ঘোষণা দেন।

শত শত সমর্থকের মাঝে দাঁড়িয়ে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ধারা অব্যাহত রাখতে চাই। এইজন্য  আমি আজ রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা ঘোষণা করছি।’ 

ট্রাম্প আরও বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে আমি এমনভাবে লড়ব, যেভাবে কেউ কখনো লড়েনি। ডেমোক্র্যাটরা স্পষ্টভাবে দেখতে পাবে যে আমাদের দেশে কী ঘটেছে এবং ঘটছে। এবং ২০২৪ সালের ভোট হবে একেবারেই আলাদা।’ 

এ দিকে ট্রাম্পের প্রার্থীতা ঘোষণার পর বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন তাঁর ভক্ত-সমর্থকরা। তাঁরা ট্রাম্পকে জয়ী করতে সবকিছু করতে প্রত্যয় ব্যক্ত করেন। 

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন