শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

টরন্টোতে বছরের প্রথম তুষারপাত

বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: উত্তর আমেরিকার দেশ কানাডার টরন্টোতে চলতি বছরের প্রথমবারের মতো তুষারপাত হয়েছে। এতে শহরের রাস্তাগুলো বরফে ডেকে গেছে। এছাড়া বেশ কয়েক স্থানে সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার টরন্টোতে তুষারপাত শুরু হয়। যা ওইদিন দুপুর ২টা পর্যন্ত স্থায়ী ছিলো। পরে বিকেলের দিকে তুষারপাত কমলেও রাতে ফের বাড়তে থাকে। বুধবারও (১৬ নভেম্বর) শহরের বিভিন্ন স্থানে তুষারপত হয়েছে।

সরজমিনে দেখা গেছে, তুষারপাতে শহরের সড়কগুলো ডেকে গেছে। গাছপালা ও বাড়ি-ঘ ছেয়ে গেছে বরফের আস্তরণে। এর ফলে বেশ কিছু সড়ক গণপরিবহন চলাচলের অনুপযুক্ত হয়ে ওঠে। এছাড়া ঘর থেকে বের হতেও সমস্যায পড়তে হয় মানুষের।

এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছেন, প্রায় ১০ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনা করা হচ্ছে। এটি বছরের প্রথম তুষারপাত। আর আবহাওয়া আরও খারাপের দিকে যেতে পারে বলেও জানিয়েছে এনভায়রনমেন্ট কানাডা।

টরন্টোর পরিবহন অপারেশন এবং রক্ষণাবেক্ষণের পরিচালক ভিনসেন্ট স্ফেরাজ্জা বলেন, তুষারের ফলে সড়ক যানবাহন চলাচলের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে। সকলকে সতর্কতার সাথে গাড়ি চালানো উচিত। আমাদের ক্রুরা সড়ক নিরাপদ করতে কাজ করছে।

এর আগে, গত জানুয়ারিতে টরন্টো শহরে ৩৬ সেন্টিমিটার তুষার পড়েছে। সেসময় সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, কলকারখানা, ব্যাংক, বাজার বন্ধ ঘোষণা করা হয়। ট্রেন, বাস এবং অন্যান্য যানবাহন অচল হয়ে পড়ে। হাইওয়েসহ বিভিন্ন স্থানে বরফের ঢিবির মধ্যে আটকে যায় প্রচুর যানবাহন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন