শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

টুইটার ফিরে পেলেন ট্রাম্প

রবিবার, নভেম্বর ২০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: জরিপের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার একাউন্টের নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন ইলন মাস্ক। তবে ট্রাম্প টুইটারে ফিরবেন কি সেটি এখনও অনিশ্চিত।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ট্রাম্পের টুইটার একাউন্ট ফিরিয়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন ইলন মাস্ক। জরিপে শতকরা ৫১ শতাংশ মানুষ ট্রাম্পকে টুইটারে ফেরানোর পক্ষে ভো দিয়েছেন।

ইলন মাস্ক বলেন, সাধারণ মানুষের ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ট্রাম্পের টুইটার একাউন্টের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার হয়েছে।

তবে ট্রাম্প আগেই জানিয়েছিলন তিনি আর টুইটারে ফিরতে চান। শনিবার রিপাবলিকান জিউস কমিউনিটির সাথে এক মিটিং এ ট্রাম্প বলেন, “টুইটারে অনেক সমস্যা।”

এর আগে, স্থানীয় সময় শুক্রবার ( ১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে তিনি এই পোল চালু করেন।

পোল চালু করে ইলন মাস্ক টুইটার পোস্টে লিখেছেন, ‘ভক্স পপুলি, ভক্স ডেই’। এটি একটি ল্যাটিন শব্দ। এর অর্থ—‘মানুষের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর’।

তিনি আরও লিখেন, ব্যাবিলন বিসহ বেশ কিছু টুইটার একাউন্ট পুনরায় চালু করা হয়েছে । তবে ট্রাম্পের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, ২০২১ সালের ৬ ক্যাপিটল হিলে হামলার পর ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল সেই সময়ের টুইটার কর্তৃপক্ষ। তবে টুইটার অধিগ্রহণের আগে গত মে মাসে ট্রাম্পের ওপর থেকে টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন ইলন মাস্ক ।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন